রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করল তুরস্ক

সিরিয় সীমান্তের কাছে একটি রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, দেশটির আকাশসীমা লঙ্ঘন করায় ঐ যুদ্ধবিমানটিকে গুলি করা হয়েছে।
তবে, রাশিয়া বলছে, তাদের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেনি।
এদিকে, গুলি করার আগে পাইলটদের সতর্ক করা হয়েছিল বলে দাবী করেছেন তুরস্কের কর্মকর্তারা।
সতর্কতা উপেক্ষা করায় বিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের কর্মকর্তাদের দাবী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানাচ্ছে, সিরিয়ার উত্তরে সু-টোয়েন্টিফোর নামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
তবে, বিধ্বস্ত হবার আগে বিমানটির দুইজন পাইলটই বেরিয়ে যেতে সমর্থ হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, গুলি খেয়ে বিমানটি লাটাকিয়া প্রদেশের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।
সেপ্টেম্বরের শেষ দিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ-এর অনুরোধের প্রেক্ষিতে দেশটির ইসলামিক স্টেট বা আইএসের অবস্থানের উপর লক্ষ্য করে বিমান হামলা শুরু করে।








