হারিয়ে যাওয়া শিশুর খোঁজ মিলল কলম্বিয়ার জঙ্গলে

Published
জেসিকা প্যাটরেসিয়া নামে সাত বছরের একটি মেয়ে তিন সপ্তাহ আগে হারিয়ে যায়।
তাকে খুঁজতে কয়েকশ পুলিশ কর্মকর্তা উত্তর কলম্বিয়া বিভিন্ন এলাকা তন্ন তন্ন করে খুঁজতে থাকে।
একাজে তারা হেলিকপ্টার ব্যবহার করে উপর থেকে দেখার জন্য। অবশেষে কলম্বিয়ার একটি জঙ্গল থেকে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তাইরোনা ন্যাশনাল পার্ক থেকে তিন সপ্তাহ আগে জেসিকা তারা বাবা-মায়ের সাথে ঘুরতে যায়।
সেখান থেকেই হঠাত করে উধাও হয়ে যায় জেসিকা।
পরে একটি উড়োফোন থেকে মেয়েটি কোথায় আছে সে সম্পর্কে জানানো হয়।
পুলিশ বলছে মেয়েটি পায়ে কিছু ক্ষত রয়েছে যেটা দেখে ধারণা করা হচ্ছে হয়ত সে অনেকটা পথে হেঁটেছে।
তবে পুলিশ এখন খতিয়ে দেখছে ঐ ফোনটি কে বা কারা করেছিল এবং মেয়েটিই বা এতদিন কোথায় ছিল।








