খাগড়াছড়িতে বিজিবি ক্যাম্প স্থাপন নিয়ে সংঘর্ষ

পদযাত্রায় বাধা সেনা সদস্যদের। ফটো-ফোকাস বাংলা।
ছবির ক্যাপশান, পদযাত্রায় বাধা সেনা সদস্যদের। ফটো-ফোকাস বাংলা।
Published

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মোহাম্মদ মিজানুর রহমান বিবিসিকে জানিয়েছেন বাবুছড়ায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবির একটি ক্যাম্প স্থাপনের প্রতিবাদে একটি গোষ্ঠী পদযাত্রা বা লংমার্চ দিয়েছিলো।

কর্মসূচির এক পর্যায়ে তারা টহলরত সেনা সদস্যদের উপর হামলা করলে অন্তত আটজন সেনা সদস্য আহত হয়।

পরে হামলাকারীদের ধরতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে সেনা সদস্যরা।

এ ঘটনায় একজন নারী সহ অন্তত ১১জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন পুলিশ সুপার।

পদযাত্রায় সেনা সদস্যদের বাধা। ফটো- ফোকাস বাংলা।
ছবির ক্যাপশান, পদযাত্রায় সেনা সদস্যদের বাধা। ফটো- ফোকাস বাংলা।

তিনি বলেন লংমার্চকারীরা বাবুছড়ায় যাওয়ার সময় পুলিশ বাধা দিলে তারা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে বসে পড়ে।

পড়ে সেখান দিয়ে টহলের দায়িত্বে থাকা সেনা সদস্যরা যাওয়ার সময় তারা ঢিল, গুলতি ব্যবহার করে হামলা করে।

পরে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় সেনা সদস্যরাও গুলি বর্ষণ করলে কয়েকজন আহত হয় বলে জানান তিনি।