হরতালে সীমিত আকারে চলছে দূরপাল্লার যান

রাজধানী ঢাকার রাস্তায় মোটামুটি সব ধরনের যানবাহন চলাচল করছে
ছবির ক্যাপশান, রাজধানী ঢাকার রাস্তায় মোটামুটি সব ধরনের যানবাহন চলাচল করছে
Published

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে আজ চলছে হরতাল।

রাজধানী ঢাকার রাস্তায় মোটামুটি সব ধরনের যানবাহন চলাচলের পাশাপাশি দূরপাল্লার যানও সীমিত আকারে চলতে শুরু করেছে।

গাবতলী বাস টার্মিনাল সুত্রে জানা গেছে, যাত্রী হওয়া সাপেক্ষে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বেশকিছু যানবাহন।

বাস, রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা তুলনামূলকভাবে বেশি চললেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশ কম।

অবরোধ ও হরতালে নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত তেমন কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।