লিবিয়ার প্রধানমন্ত্রী অপহরণের কয়েক ঘন্টা পর মুক্ত

Published

লিবিয়ার প্রধানমন্ত্রী আলি জেইদান আজ একদল বন্দুকধারীর হাতে অপহৃত হয়েছিলেন, তবে কয়েক ঘন্টা পরই তিনি মুক্তি পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, 'আর্থিক অনিয়মের কারণে মি জেইদানের বিরৃদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে' এমন কথা বলে একটি মিলিশিয়া গ্রপের সশস্ত্র লোকেরা - রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

মন্ত্রণালয় বলছে, এমন কোন সরকারি আদেশের অস্তিত্ব নেই।

মুক্তি পাবার পর মি জেইদান তার মন্ত্রীসভার সদর দফতরে ঢুকছেন, এমন ভিডিও চিত্র লিবিয়ার টেলিভিশনে দেখানা হয়েছে।