তেল আবিবে বাসে বোমা হামলায় ১৫ আহত

সর্বশেষ আপডেট বুধবার, 21 নভেম্বর, 2012 12:34 GMT 18:34 বাংলাদেশ সময়

ইসরায়েলের তেল আবিব শহরে একটি বাসে এক বোমা হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষা দফতরের উল্টোদিকের একটি রাস্তায় বাসটি দাঁড়িয়ে আছে।

বাসটির জানালার কাঁচ ভেঙ্গে-চুরে গেছে এবং বাসের ভেতর থেকে ধোঁয়া বেরুচ্ছে।

বাসের সব আহত যাত্রীকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাসে বোমা পেতে রাখার জন্য সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ খুঁজছে।

ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে গাজায় ইসরায়েলের ভারী বোমা বর্ষণ অব্যাহত রয়েছে।

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক চেষ্টাও অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻