BBC News, বাংলা - মূলপাতা
প্রধান খবর
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ এখন কী করবে?
মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে বলে যে রায় দেওয়া হয়েছে, সেটি তাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে কতটা কাজে আসবে। এই রায় দেওয়ার পর, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বাংলাদেশ কী করবে, এই প্রশ্নও সামনে আসছে।
আফগানিস্তানের পার্বত্য অঞ্চলে লুকিয়ে রয়েছে তিন লক্ষ কোটি ডলারের গুপ্তধন?
আফগানিস্তানের খনিজ পদার্থের ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য সহজ ভাষায় বুঝতে গেলে এভাবে বলা যেতে পারে যে, সে দেশে যদি তিন ট্রিলিয়ন ডলার (তিন লক্ষ কোটি) মূল্যের সম্পদ থাকে, তাহলে প্রায় ৩০০ বছর সে দেশের কোনোরকম বৈদেশিক সাহায্যের প্রয়োজনই পড়বে না।
নভেম্বরের শেষে বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে?
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু'টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে।
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে?
"আমাদের শ্রমিকদের মধ্যে কোন সমস্যা নেই। কিন্তু বাইরের হাঙ্গামার কারণে গার্মেন্টস ওয়ার্কার এবং ফ্যাক্টরির নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে ছুটি দিতে হয়। এখানকার অধিকাংশ কারখানাতেই এই অবস্থা।”
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইউরোপ, বলছেন নেতারা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে সঙ্গে নিয়েই মস্কোর সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চান। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিরোধিতা করে এসেছেন।
প্রবল ঘূর্ণিঝড় আকভানের দাপটে দুর্যোগের আশঙ্কা; পশ্চিমবঙ্গে প্রভাব শুরু
দক্ষিণ বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য অংশ এবং সংলগ্ন মধ্যাঞ্চল থেকে ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে প্রবল ঘূর্ণিঝড় 'আকভান'। এটি ভারতে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে অতিক্রম করবে আজ শুক্রবার দুপুরের দিকে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ, তারপর ঘূর্ণিঝড় এবং শেষ পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে আকভান। অগ্রসর হওয়ার সময় ক্রমে এই প্রবল ঘূর্ণিঝড়ের গতিপথে বদল এসেছে।
রোহিঙ্গা শরণার্থীদেরকে মিয়ানমারে ফেরাতে পারবে আইসিজে'র রায়?
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে রায় দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে মিয়ানমারে ফেরাতে কতটা সহায়ক হবে, এ নিয়ে নানা আলোচনা সামনে আসছে।
সাঈদ খোকনের পর নাহিদ, আওয়ামী লীগের নেতাদের এখন কেন গ্রেফতার করা হচ্ছে?
কয়েকদিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারের খবর পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতার অভিযান কেন বাড়ানো হয়েছে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে
নেদারল্যান্ডসের দ্য হেগ আদালতে বিচারক বলেছেন, "রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার।"
নির্বাচিত খবর
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে, এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই 'প্রত্যাবর্তনে'র পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে? দিল্লি পুরো বিষয়টি ও এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আগ্রহ-সন্দেহ-অবিশ্বাস
সন্দেহ, অবিশ্বাস এবং অনেক প্রশ্ন ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে। তিনি কীভাবে, কোন প্রক্রিয়ায় ফিরতে চান, বিষয়টিতে তার নিজের নিয়ন্ত্রণ কতটা থাকছে, এটি ভারতসহ ভূ-রাজনীতিরও কোনো বিষয় হচ্ছে কি না- এ ধরনের অনেক প্রশ্ন রয়েছে বাংলাদেশের রাজনীতিতে।
সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?
ব্যক্তিগত জীবনকে দীর্ঘদিন আড়ালে রাখার চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এবার সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন তিনি। প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা ‘বিলংগিং: এ জার্নি অব লাভ’-এ।
পুরি, সিঙাড়া, সমুচা: পোড়াতেলে ভাজা মুখরোচক খাবারে স্বাস্থ্যঝুঁকি কতটা?
বাংলাদেশে ব্যাপক হারে পোড়া তেলের ব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বারবার ব্যবহৃত এই তেল উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে। তবে, ফেলে না দিয়ে ব্যবহৃত এই তেল দিয়ে বায়োফুয়েল তৈরির পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
























































