সার্বিয়া - ঘানা

স্থান: প্রিটোরিয়া

তারিখ: রবিবার, ১৩ই জুন ২০১০

ম্যাচ শুরুর সময়: ১৪:০০ জিএমটি

লাইভ স্কোর এবং গ্রুপ টেবিল দেখতে হলে আপনার জাভা স্ক্রিপ্ট চালু থাকতে

এবারের বিশ্বকাপে নবাগত সার্বিয়া হয়ে উঠতে পারে ডার্ক হর্স, অর্থাৎ বিস্ময়করভাবেই এবার ভালো খেলতে পারে তারা৻ প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ গোলে পরাজিত এবং পোল্যান্ডের সাথে ড্র করার পর ক্যামেরুনের সাথে সার্বিয়া ৪-৩ গোলে জয়ী হয়েছে৻

স্বাধীন দেশ হিসেবে সার্বিয়ার জন্যে এটাই প্রথম বিশ্বকাপ৻ এর আগে ইয়্যুগোস্লাভিয়ার হয়ে ৯ বার এবং সার্বিয়া ও মন্টেনেগ্রোর হয়ে একবার অর্থাৎ ২০০৬ সালে জার্মানীতে অনুষ্ঠিত গতবারের বিশ্বকাপে অংশ নিয়েছে৻ ওই বিশ্বকাপের অভিজ্ঞতার কথা ভুলে যেতে চায় তারা কারণ ওই টুর্নামেন্টের মোট তিনটি ম্যাচেই তারা পরাজিত হয়েছে৻ শুধু তাই নয় আর্জেন্টিনার কাছে ৬ গোলে হেরেছে সার্বিয়া৻ তবে ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, এবার এই একই ঘটনার পুনরাবৃত্তির কথা কল্পনা করা কঠিন৻ কারণ এবার দলে আছেন নেমানিয়া ভিদিচ ও ব্রানসিলাভ ইভানোভিচের মতো খেলোয়াড়৻

অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে খেলার মধ্য দিয়ে বিশ্বকাপে ঘানার অভিষেক হয়েছে গতবার৻ এই দলে আছেন বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ফুটবলার যারা গত অক্টোবরে অনুষ্ঠিত অনুর্ধ কুড়ি বিশ্বকাপ টুর্নামেন্টে ঘানার জন্যে বিজয় ছিনিয়ে এনেছে৻ ভাষ্যকাররা বলছেন, প্রস্তুতির জন্যে খুব বেশি সময় না পেলেও বলা হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে তারা হয়ে উঠতে পারে শক্তিশালী দল৻ আজকের ম্যাচে মাইকেল এসিয়েন খেলতে পারছেন না কিন্তু আছেন অভিজ্ঞ তিনজন ফুটবলার- স্টিফেন এপিয়া, জন মেনসা এবং সালি মানতারি৻

এই দুটো দল এবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে৻ এর আগে, ১৯৯৭ সালে অনুষ্ঠিত কোরিয়া কাপের ম্যাচে সাবেক ইয়্যুগোস্লাভিয়া ঘানাকে ৩-১ গোলে পরাজিত করেছে৻

সর্বশেষ সংবাদ

অডিও খবর

ছবিতে সংবাদ

বিশেষ আয়োজন

BBC navigation

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻