অবৈধ ভিওআইপির অভিযোগে কার্যক্রম বন্ধ
- Author, ওয়ালিউর রহমান মিরাজ
- Role, সংবাদাতা, বিবিসি বাংলা
- Published
বাংলাদেশে ভি,ও,আই,পির সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার একটি বেসরকারী ফোন কোম্পানীর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে৻
ইন্টারনেটের মাধ্যমে আর্ন্তজাতিক টেলিফোন কল করার পদ্ধতি, সংক্ষেপে যা ভি,ও,আই,পি নামে পরিচিত, বাংলাদেশে অবৈধ৻
একই অভিযোগে গত এক সপ্তাহে এ নিয়ে তিনটি কোম্পানীর কার্যকম বন্ধ করা হল৻
এছাড়াও অবৈধ ভিওআইপি ব্যাবসায় জড়িত থাকার অভিযোগে ১৮টি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে কারন দর্শানোর নোটিশ জারী করেছে, বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বিটিআরসি৻
শুক্রবার বেসরকারী টেলিফোন কোম্পানী ৠঙ্কসটেলের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন।
এর আগে বিটিআরসি ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেল নামের আরও দুটি কোম্পানীকে অবৈধ ভিওআইপির অভিযোগে বন্ধ করে দিয়েছে।
সরকার সাম্প্রতিক সময়ে অবৈধ ভিওআপি’র বিরুদ্ধে জোড়ালো অভিযান শুরু করেছে। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বিবিসি বংলাকে বলছেন অবৈধ ভিওআইপির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এ ব্যবস্থা নেয়া হচ্ছে।
২০০৩ সালে সরকার ভিওআইপি পদ্ধতি বেসরকারীখাতে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিলেও সেটি এখনও আইনগত ভিত্তি পায়নি। বিগত ত্ত্তাবধায়ক সরকারের সময়ও অবৈধ ভিওআইপি’র বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।
তখন দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি মোবাইল কোম্পানীকে অবৈধ ভিওআইপি ব্যবসার জন্য জরিমানা করা হয়েছিল।
বিটিআরসি চেয়ারম্যান বলছেন অবৈধভাবে ভিওআইপির ব্যবহার কিছুটা কমে এসেছে তবে পুরোপুরি বন্ধ করার জন্য অভিযান অব্যাহত থাকবে।








