মাঠে ময়দানে

সর্বশেষ আপডেট শুক্রবার, 1 মার্চ, 2013 18:55 GMT 00:55 বাংলাদেশ সময়

মেডিয়া প্লেয়ার

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। চাপে বিপর্যস্ত ফুটবল ম্যানেজাররা।

শুনুনmp3

আপনার ফ্ল্যাশ প্লেয়ারের ভার্সনটি সঠিক নয়

বিকল্প মিডিয়া প্লেয়ারে বাজান

দুটি টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায়। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আটই মার্চ। এই সিরিজ এমন সময় হচ্ছে, যখন অল্প কিছুদিন আগেই বাংলাদেশে ২০-২০ ক্রিকেটের আসর বিপিএল হয়ে গেল। সেই টুর্নামেন্টে চোট পাওয়ায় প্রধান তারকা সাকিব আল হাসান এই সিরিজে দলে নেই। তামিম ইকবাল পুরো সিরিজ খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ। চোটের কারণে শাহরিয়ার নাফিসও অনিশ্চিত।

উপরন্তু বিপিএলের কারণে বিদেশে গিয়ে একটি টেস্ট সিরিজ খেলতে যতটা প্রস্তুতি বা প্রাকটিস দরকার, তা করা যায়নি বলে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। তবে উদ্বেগ কতটা যথার্থ? জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম দল নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

rafa

চাপে বিপর্যস্ত ফুটবল ম্যানেজাররা

বুধবার ইংলিশ লীগ এফএ কাপের এক ম্যাচের সময় তাঁকে ব্যাঙ্গ করে চেলসির একদল সমর্থকদের সুর করে দেওয়া স্লোগানে প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন ক্লাব ম্যানেজার রাফা বেনিতেজ। ম্যাচের পর খোলাখুলি জানিয়ে দেন এই মৌসুমের পর তিনি চেলসিতে থাকবেন না। তিনি স্মরণ করিয়ে দেন ২৬ বছর ধরে তিনি পেশাদারি ফুটবল ম্যানেজার। বিভিন্ন ক্লাবে তিনি চ্যাম্পিয়নস লীগ সহ নানা সাফল্য এনে দিয়েছেন। সুতরাং ফ্যানদের উচিৎ তাকে টার্গেট করা বাদ দিয়ে দলকে সমর্থন করা।

পর্যবেক্ষকরা বলছেন, প্রিমিয়ারশিপে শীর্ষ চার নম্বরে চেলসি যদি না থাকতে পারে, ক্লাবে বেনিতেজের এমনিতেই কোন ভবিষ্যৎ নেই।

আসলে ইউরোপীয় ফুটবলে বানিজ্যিকিকরণ যত বাড়ছে, বড় বড় ক্লাবের ম্যানেজারদের ওপর চাপও তত বাড়ছে। ধারাবাহিকভাবে সাফল্য না আনতে পারলে, চাকরি ধরে রাখা মুশকিল হয়ে পড়ছে তাদের জন্য। এতই চাপ যে একজন ব্রিটিশ হৃদরোগ বিশেষজ্ঞ সম্প্রতি একটি হিসেব দিয়েছেন যে ইংলিশ লীগের ম্যানেজারদের ৪০ শতাংশেরও বেশি ক্রমাগত এতটাই চাপে থাকেন যে তারা হৃদরোগের কবলে পড়ছেন।

এই প্রবণতা কেন? বিবিসি বাংলাকে বলেছেন বিবিসি স্পোর্টসের নিশাত লাধা।

শাকিল আনোয়ার।

Multimedia

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻