সোহাগ গাজীর বোলিং নিষিদ্ধ করলো আইসিসি

সোহাগ গাজী
ছবির ক্যাপশান, সোহাগ গাজী
Published

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের অন্যতম অফ্‌স্পিনার সোহাগ গাজীকে আন্তর্জাতিক ম্যাচে বল করা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে উদ্ধৃত করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো এই খবর দিয়েছে।

গত অগাষ্ট মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় আম্পায়াররা সোহাগের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

আইসিসির বিধি অনুযায়ী এ ধরণের অভিযোগ উঠলে পরবর্তী ২১ দিনের মধ্যে অভিযুক্তকে বায়োমেকানিক্যাল কেন্দ্রে পরীক্ষা করাতে হয়।

পরে ব্রিটেনের কার্ডিফ শহরের মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল্যাবে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।

তবে এই পরীক্ষার পর দেশে ফিরে তিনি জানিয়েছিলেন যে পরীক্ষায় ইতিবাচক ফল আশা করছেন।

কিন্তু বুধবার এই সিদ্ধান্তের পর বোলিং অ্যাকশন ঠিক না করা পর্যন্ত আইসিসি আয়োজিত কোনো ধরনের ক্রিকেটে তিনি বল করতে পারবেন না।