অবৈধ হরিণ শিকার মামলায় খালাস পেলেন সালমান

salman_khan
ছবির ক্যাপশান, ১৯৯৮ সালে যোধপুর গিয়ে বেআইনিভাবে হরিণ শিকার করেছিলেন সালমান
Published

প্রায় দুই যুগ আগে বলিউডের তারকা অভিনেতা সালমান খান রাজস্থানের সংরক্ষিত বনে গুলি করে শিকার করেছিলেন বিপন্ন প্রজাতির দুটি কৃষ্ণহরিণ ও একটি চিঙ্কারা হরিণ।

অবৈধ শিকারের সেই মামলায় রাজস্থানের একটি আদালত আজ তাকে খালাস দিয়েছে।

এর আগে ঐ দুটি মামলাতেই আরো সাতজনের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন সালমান।

দুই মামলার একটিতে এক বছর এবং অন্যটিতে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সালমান।

salman_khan
ছবির ক্যাপশান, পঞ্চাশ বছর বয়সী সালমানকে বলিউডের সবচেয়ে বিতর্কিত ও জনপ্রিয় তারকা ভাবা হয়

গত মে মাসে এই আবেদনের ওপর শুনানি শেষ হয়।

১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং করতে যোধপুর গিয়ে বেআইনিভাবে হরিণ শিকার করেছিলেন সালমান।

পঞ্চাশ বছর বয়সী এই অভিনেতাকে বলিউডের সবচেয়ে বিতর্কিত ও জনপ্রিয় তারকা ভাবা হয়।

এ পর্যন্ত ৮০টি সিনেমায় অভিনয় করা সালমান খান সর্বশেষ গত জুনে নিজেকে ‘ধর্ষিত নারী’র সঙ্গে তুলনা করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন।