ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা মারা গেছেন
Published
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা ৮৩ বছর বয়সে মারা গেছেন।
অবিবাহিত মি. মিঞা গত কিছুদিন যাবত ঢাকার একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
১৯৯০ সালে অধ্যাপক মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন।
প্রায় আড়াই বছর যাবত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের পর তিনি রাষ্ট্রদূত এবং পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবেও দায়িত্বপালন করেন।
মনিরুজ্জামান মিঞা ছিলেন বিএনপিপন্থী পেশাজীবী সংগঠণের অন্যতম একজন নেতা।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।




