ম্যান ইউ`তে মরিনিও নতুন ম্যানেজার

ছবির উৎস, Getty
Published
ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড জোসে মরিনিওকে দলের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করেছে।
তিনি ম্যান ইউ`র সাথে তিন বছরের জন্য একটি প্রাথমিক চুক্তি করেছেন।
প্রয়োজনে এই চুক্তি ২০২০ সাল পর্যন্ত বাড়ানো যেতে পারে।
তিনি ডাচ ম্যানেজার লুই ভ্যান হালের স্থলাভিষিক্তি হলেন।
দু`বছর ম্যানেজারের দায়িত্ব পালন করার পর ভ্যান হালকে এ সপ্তাহের গোড়াতে ম্যান ইউ থেকে বরখাস্ত করা হয়।
ফুটবল মৌসুমে দলের দুর্বল পারফরমেন্সের জন্য জোসে মরিনিওকেও গত ডিসেম্বর মাসে চেলসি থেকে বরখাস্ত করা হয়।





