লাহোরে পার্কে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬৯

ছবির উৎস, unk
পাকিস্তানের লাহোর শহরে একটি পার্কে এক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৯ এ দাঁড়িয়েছে।
পুলিশ বলছে, একজন আত্মঘাতী বোমাহামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে।
লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। রোববার বিকেলে সেখানে অনেকগুলো পরিবার ভিড় জমিয়েছিল।
একজন প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, বিস্ফোরণের পর সেখানে পালাতে থাকা লোকের হুড়োহুড়িতে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়।
পালাতে গিয়ে অনেক শিশুই তাদের পিতামাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ছবির উৎস, bbc
বিস্ফোরণে আহতদের হাসপতালে নেয়া হয়েছে, এবং তাদের মধ্যে অনেকেই শিশু।
এই বিস্ফোরণ কারা ঘটিয়েছে তা সম্পর্কে এখনো কিছু জানা যায় নি।
কেউ কেউ অনুমান করছেন, ইস্টারের ছুটি উপলক্ষে পার্কে আসা খ্রীষ্টান পরিবারগুলো হয়তো এ হামলার লক্ষ্য ছিল।
পাকিস্তানে তালিবান সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা, সাম্প্রদায়িক আক্রমণ এবং অপরাধীচক্রের তৎপরতা নিয়মিত ঘটনা।








