ফটোশপের মাধ্যমে আফ্রিকান এক নারীর বিশ্ব ভ্রমণ

চীনের প্রাচীরের ওপর
ছবির ক্যাপশান, চীনের প্রাচীরের ওপর
Published

কেনিয়ার একজন নারী অন্যান্যদের ছুটি কাটানোর ছবি সম্পাদনা করে সেখানে নিজের ছবি বসিয়ে তার ফেসবুক পাতায় পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন।

যখন নিউ ইয়র্কে
ছবির ক্যাপশান, যখন নিউ ইয়র্কে

বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার সামর্থ্য তার নেই। কিন্তু ছবি সম্পাদনার মাধ্যমে তিনি তার সেই শখ পূরণ করার চেষ্টা করেছেন।

এশিয়া সফরে যেতে না পারলেও সেভেলিন গ্যাট নামের এই নারী সম্পাদনার মাধ্যমে কিছু ছবি বানিয়েছেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের উপর এবং তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পাশে দাঁড়িয়ে আছেন।

ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে।

কিন্তু এসব ছবিতে লাইক পড়েছে হাজার হাজার।

এসব ছবি দেখার পর এই নারীর শখ পূরণে এগিয়ে এসেছেন নাইরোবির এক ব্যবসায়ী স্যাম গিচুরু। তিনি যাতে ছুটি কাটাতে বিভিন্ন দেশে যেতে পারেন সেজন্যে এই ব্যবসায়ী তার জন্যে প্রচুর অর্থও সংগ্রহ করেছেন।

এখানে এরকম কিছু ছবি দেওয়া হলো।

বলিউডের এক অভিনেত্রীর সাথে তাজমহলের সামনে
ছবির ক্যাপশান, বলিউডের এক অভিনেত্রীর সাথে তাজমহলের সামনে
যখন চাঁদে নেমেছি
ছবির ক্যাপশান, যখন চাঁদে নেমেছি
চীন সফরে যাচ্ছি
ছবির ক্যাপশান, চীন সফরে যাচ্ছি
চীন সফর শেষ হলো- বাই বাই চায়না।
ছবির ক্যাপশান, চীন সফর শেষ হলো- বাই বাই চায়না।