বাংলাদেশে পোশাক শিল্পের বর্জ্য বা ঝুটের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবন ও জীবিকা।
ছবির ক্যাপশান, পোশাক শিল্পের বর্জ্য বা ঝুট থেকে বাংলাদেশে এখন তৈরি হচ্ছে তুলা, সূতা এমনকি জামাকাপড়ও। এর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু মানুষের জীবিকা।
ছবির ক্যাপশান, পোশাক কারখানায় জামাকাপড় বানানোর পর মেঝেতে ফেলে দেওয়া হয় অব্যবহৃত টুকরো টুকরো কাপড়। অনেকের কাছে তা আবর্জনা মনে হলেও অনেকের কাছে তা মূল্যবান।
ছবির ক্যাপশান, গার্মেন্টেসে ফেলে দেওয়া এসব বর্জ্য সংগ্রহ করেন ঝুট ব্যবসায়ীরা। মিরপুরের ঝুটপট্টিতে বস্তাবন্দী এরকম টুকরো কাপড়ের বড় বড় স্তুপ পড়ে থাকতে দেখা যায়।
ছবির ক্যাপশান, ঝুটের বেশ বড় গন্তব্য তুলার মিল। ঝুট দিয়ে আরো তৈরি হচ্ছে সূতা। মিরপুরেই চোখে পড়ে কয়েকটি দোকানে পুরনো দিনের স্পিন মেশিন।
ছবির ক্যাপশান, রিসাইকেল করা এসব সূতা কেনেন স্থানীয় দর্জিরা। সেগুলো কখনও কখনও গার্মেন্টেসেই ফেরত যায়।
ছবির ক্যাপশান, একটু বড় কাপড়ের টুকরো দিয়ে তৈরি হচ্ছে পোশাক যার গন্তব্য ঢাকার বঙ্গবাজার। ঝুটকে ঘিরে গড়ে উঠেছে রীতিমত জমজমাট ব্যবসা।
ছবির ক্যাপশান, চট্টগ্রাম বন্দর থেকে দিনে সাড়ে পাঁচশো টনের মত পোশাক শিল্পের বর্জ্য বিদেশে রপ্তানি হচ্ছে। মিরপুরে অলিগলির ভেতরে ঝুট ব্যবসার সঙ্গে জড়িত শত শত দোকান গড়ে উঠেছে।
ছবির ক্যাপশান, ব্যবসায়ীরা বলছেন চট্টগ্রাম বন্দর থেকে দিনে ২০টির মত কন্টেইনারে পোশাক শিল্পের বর্জ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এর থেকে দিনে আয় হচ্ছে প্রায় আড়াই কোটি টাকা।
ছবির ক্যাপশান, বাংলাদেশে পোশাক রপ্তানিকারকদের সমিতি বলছে বিশ্বব্যাপী রিসাইকেল করা পণ্যের আলাদা মর্যাদা রয়েছে। যথাযথ ব্র্যান্ডিং হলে বাংলাদেশের ঝুটের তৈরি পণ্যও সেই মর্যাদার ভাগীদার হতে পারবে।