বিবিসিতেই ৭২ জনকে ধর্ষণ ও নিপীড়ন করেছিলেন স্যাভিল

ছবির উৎস, Getty
Published
ব্রিটেনের নতুন এক অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে খ্যাতনামা সাবেক রেডিও ও টিভি তারকা জিমি স্যাভিল তার বিবিসি কর্মজীবনে ৭২ জনকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছিলেন - যাদের অর্ধেকই ছিল শিশু।
একজন অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যানেট স্মিথ-এর নেতৃত্বে এই অনুসন্ধান চালানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মি. স্যাভিল যখনই সুযোগ পেয়েছেন বিবিসির দপ্তরেই এসব যৌন নিপীড়ন চালিয়েছেন।
সহকর্মীরা তার তারকা খ্যাতিতে এতই ভীত ছিলেন যে তাকে বাধা দেয়া বা ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করেন নি বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
মি. স্যাভিলের আচরণের ব্যাপারে বিবিসির ওপর গুরুতর ব্যর্থতার দায় চাপিয়েছে সদ্য প্রকাশিত ঐ প্রতিবেদন।
মি. স্যাভিলের মৃত্যুর পর তার ভয়াবহ যৌন নিপীড়নের চিত্র প্রকাশিত হয়।




