শহুরে উৎসবে ঐতিহ্যবাহী খাদি

    • Author, আফরোজা নীলা
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

বাংলাদেশের ঢাকায় দু'দিনব্যাপী খাদি উৎসবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের নকশা করা খাদি পোশাক উপস্থাপন করা হয়। পোশাকের নকশায় বাংলাদেশি ডিজাইনাররা তুলে ধরেছেন নকশি পিঠা, পাখা, আলপনাসহ বিভিন্ন লোকজ ধাঁচ।

বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ বাংলাদেশ ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে খাদি উৎসবের আয়োজন করেছে। দুদিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের ১৮জন ডিজাইনার ও ভারতের ৬ জন ডিজাইনার অংশ নিয়েছেন।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, পারভিন আক্তার, প্রায় ১৮ বছর ধরে চরকায় সুতা কেটে খাদি কাপড় বুনে আসছেন। খুব আনন্দ নিয়ে খাদি কাপড় বুনে চলেছেন মিস আক্তার। আর চিরন্তন এই বস্ত্র নিয়ে নতুন নতুন ডিজাইনে পোশাক তৈরি ক্রেতাও বাড়াচ্ছে বলে মনে করেন পারভিন আক্তার।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, চরকায় বুনা খাদি কাপড়ের সুতা। খাদি বা খদ্দর আমাদের প্রাচীন একটি বস্ত্র। উৎসবে খাদি কাপড় বোনার বিভিন্ন ধরনের চরকা ও উপস্থাপন করা হয়।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, খাদি উৎসবে পোশাকের নকশায় বাংলাদেশি ডিজাইনাররা তুলে ধরেছেন কাগজ কাটা, নকশি পিঠা, সন্দেশ, হাত পাখা, শীতল পাটি, আলপনা ইত্যাদি লোকজ ধাঁচ। এই ছবিটির ডান দিকে আছে বাংলাদেশী ডিজাইনার মাহিন খানের ডিজাইন করা পোশাক ও বাম দিকে ভারতীয় ডিজাইনার পারমিতা ব্যাণার্জির ডিজাইন করা পোশাক।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, ভারতীয় ডিজাইনার সংযুক্তা রায়ের তৈরি করা পোশাকও উৎসবে আগতদের নজর কেড়েছে।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, উৎসবে বিদেশী নাগরিকদের উপস্থিতিও দেখা যায়। বাংলাদেশী খাদি ও দেশীয় ডিজাইনারদের তৈরি পোশাকের প্রতি বিদেশীদের আগ্রহও আছে প্রচুর।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, এক সময় নাগরিক জীবনের সাথে জড়িয়ে থাকা খাদি প্রায় হারাতে বসেছিল। কিন্তু এখন বলা হচ্ছে খাদি শিল্পের পুনরুজ্জীবন ঘটছে। এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা বলছেন দিনে দিনে খাদির চাহিদা বাড়ছে।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, দু'দিনব্যাপী খাদি উৎসবের অন্যতম আয়োজন ছিল ফ্যাশন শো। মূল শো শুরুর আগে প্র্যাকটিস সেশন চলছে।
বাংলাদেশের ঢাকায় খাদি উৎসব
ছবির ক্যাপশান, খাদি উৎসবের পোশাক প্রদর্শনীতে আগতদের মধ্যে তরুণ-তরুণীদের উপস্থিতিই ছিল বেশি। ১১ই ডিসেম্বর শুরু হওয়া খাদি উৎসবটি শেষ হয় ১২ই ডিসেম্বর এক ফ্যাশন শো-য়ের মধ্য দিয়ে।