প্যারিসে সন্ত্রাসী হামলায় ৪০জন নিহত

হামলার পর প্যারিসের ঘটনাস্থলগুলো ঘিরে রেখেছে পুলিশ
ছবির ক্যাপশান, হামলার পর প্যারিসের ঘটনাস্থলগুলো ঘিরে রেখেছে পুলিশ
Published

ফ্রান্সের রাজধানী প্যারিসে কয়েকটি হামলায় কমপক্ষে ৪০জন নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শহরের একটি কনসার্ট হলে ১০০জনকে জিম্মি করে রাখা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

শহরের অন্তত দুইটি এলাকা এবং স্টেডিয়ামে প্রায় একই সময় ওই হামলাগুলো ঘটে।

ফ্রান্সে জরুরী অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। দেশের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

জার্মানির বিপক্ষে ফ্রান্সের ফুটবল টিমের খেলা চলার সময় স্টেড দ্য ফ্রান্স নামের স্টেডিয়ামটিতে বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।

হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবির ক্যাপশান, হামলায় আহত একজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

সে সময় ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ স্টেডিয়ামে খেলা দেখছিলেন বলে জানা গেছে।

শহরের একটি এশিয়ার রেস্তোরার সামনে অন্তত দশজনকে পড়ে থাকতে দেখেছেন বিবিসির একজন সংবাদদাতা।

একজন বন্দুকধারীকে আধা স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গুলি চালাতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র বলছে, এই হামলা ছিল সংঘবদ্ধ। তবে তবে এই হামলা সংঘবদ্ধ এবং পরিকল্পিত কিনা, তা এখনি বলা সম্ভব নয় বলে প্যারিসের পুলিশ জানিয়েছে।

(আপনি যদি প্যারিসে থাকেন, অথবা কোন ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন, তাহলে আমাদের জানাতে পারেন, বিবিসি ঢাকা-+৮৮০২৯৬৩২০৬৫ এই নাম্বারে)