খুলনা টেস্ট-এ রানের পাহাড় গড়েছে পাকিস্তান

খুলনায় প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে সফরকারী পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে ৫৩৭ রান করেছে।
উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ-এর ২২৪ রানের সাহায্যে পাকিস্তান বাংলাদেশের প্রথম ইনিংস স্কোর থেকে ২০৫ রানে এগিয়ে গেল।
অধিনায়ক মিসবাহ উল-হকসহ চারজন পাকিস্তানি ব্যাটসম্যান অর্ধশত রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে তাজুল ইসলাম ছিলেন সবচেয়ে সফল, তিনি ১১৬ রানে তিনটি উইকেট পেয়েছেন।
বৃহস্পতিবার ১ উইকেটে ২২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান।

এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।
তবে দিনের শুরুতেই ৮৩ রান করা আজহার আলীকে বোল্ড করেন বাংলাদেশের শুভগত হোম চৌধুরী।
মধ্যাহ্ন বিরতির পর ৩৩ রানে ইউনিস খানকে ফিরিয়ে দেন তাজুল ইসলাম।
এরপর মেজবাহউল হককে ৫৯ রানে ফিরিয়ে দেন তাজুল। আর ২২৪ রান করা মোহাম্মদ হাফিজকে ফেরান শুভগত হোম চৌধুরী।
পাকিস্তান দলে এখন ব্যাট করছেন ৪৬ রান নিয়ে আসাদ শাফিক আর ২০ রানে সরফরাজ আহমেদ।
বাংলাদেশের সাথে পাকিস্তানের আরো একটি টেস্ট খেলা রয়েছে।
এর আগে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় পাকিস্তান।








