বিজ্ঞানের আসর:

Published

গন্ডার শিকারি ধরতে ড্রোন

সামরিক কাজে ড্রোনের ব্যবহার চলছে বহু বছর ধরে।

কিন্তু এখন কৃষি গবেষণা থেকে শুরু করে বন্য প্রাণী সংরক্ষণ, এমনটি বাড়ী বাড়ী পার্সেল ডেলিভারি দেয়ার জন্যও ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় চোরা শিকারিদের কারণে এক গন্ডার এখন এখন এক বিপন্ন প্রাণী। গন্ডারের শিং এত মূল্যবান যে, কোনভাবেই এই চোরা শিকারিদের হাত থেকে গন্ডার বাঁচানো যাচ্ছেনা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের প্রফেসর টম স্নিচ ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের গবেষক প্রফেসর টম স্নিচ চোরা শিকারিদের ধরতে ড্রোন কিভাবে কাজে লাগানো যায় তা নিয়ে পরীক্ষা চালাচ্ছেন।

টম স্নিচ বলেন, যখনই কোন এলাকায় ড্রোনের নজরদারি শুরু হচ্ছে, তার এক সপ্তাহের মধ্যেই সেখানে চোরা শিকার বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম দু-এক দিনের মধ্যে হাতে-নাতে শিকারিদের ধরা সম্ভব হয় ।

এরপর ড্রোনের নজরদারির খবর যখন প্রকাশ হয়ে যায়, তখন অন্য চোরা শিকারিরাও সেখান থেকে তফাতে থাকে। সুতরাং চোরা শিকার বন্ধে এটা খুবই কার্যকর প্রমাণিত হচ্ছে। টম স্নিচ বলেন, তাদের এই ড্রোন আফ্রিকায় এবং এশিয়ায় চোরা শিকারিদের দমনে খুবই কার্যকর হবে বলে তারা আশা করছেন।

ক্যান্সারের টিকা:

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরেকটা বড় সুখবর এসেছে এবার যুক্তরাষ্ট্র থেকে। সেখানে একদল গবেষক ত্বকের ক্যান্সারের যে টিকা তৈরি করেছেন, তিনজন রোগীর ওপর তার পরীক্ষায় খুবই ইতিবাচক ফল পাওয়া গেছে।

এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অব সায়েন্সে। গবেষকরা দাবি করছেন, মানুষের শরীরের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ব্যবস্থা, সেটিকে ক্যান্সার ঠেকাতে সজাগ করে দেয়া সম্ভব। এই ভ্যাকসিন বা টিকা সেই কাজটাই করেছে।

ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা যে তিন ক্যান্সার রোগীর ওপর এই টিকা প্রয়োগ করেন, তাদের প্রত্যেকের ক্যান্সার টিউমারের ডিএনএ নকশার সঙ্গে সুস্থ কোষের জিন নকশার তুলনা করা হয়েছে। ক্যান্সার টিউমারে যে জেনেটিক এরর বা ত্রুটি থাকে, সেটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই একেবারে ইউনিক বা স্বতন্ত্র। তার ওপর ভিত্তি করে তারা এই পার্সোনালাইজড ভ্যাকসিন বা টিকা তৈরি করেন। যে তিনজনের ওপর এই টিকা প্রয়োগ করা হয়, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটি ইতিবাচক ফল দিয়েছে।

গবেষকরা খুবই আশাবাদী যে, এরফলে ভবিষ্যতে কোন কোন ক্যান্সার হয়তো এরকম টিকা তৈরি মাধ্যমে ঠেকিয়ে দেয়া যাবে। কিন্তু এ নিয়ে চিকিৎসকরা আসলে কতটা আশাবাদী। বার্মিংহ্যামের স্কুল অব ক্যান্সার সায়েন্সের একজন গবেষক এবং চিকিৎসক ড: সুপ্রতীক বসুর এ নিয়ে কথা বলেছেন বিবিসির সঙ্গে:

এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করেছেন মোয়াজ্জেম হোসেন।