বিশ্বকাপে এবার স্কটল্যান্ডকে হারালো নিউজিল্যান্ড

ছবির উৎস, Getty
আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে মঙ্গলবার স্কটল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশটি এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল।
ডানেডিনে আজ টস জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং-এ পাঠান নিউজিল্যান্ড দলের ক্যাপ্টেন ব্রেন্ডন মাককালাম।
কিন্তু ৩৭ ওভার শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। ৩৬ ওভার দুই বল খেলে অল আউট হওয়া স্কটল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১৪২ রান।
কিউইরা ১৪৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ ওভার শেষ হওয়ার আগেই জয় পেয়ে যায়। যদিও শুরুর দিকে অল্প বিরতিতে কয়েকটি উইকেট হারিয়ে বসে তারা।
তবে ৩টি উইকেট হাতে রেখেই ১৪৬ রান তুলে ফেলে কিউইরা।
ম্যাচসেরা খেলোয়াড় নিউজিল্যান্ড দলের ট্রেন্ট বোল্ট।
স্কটল্যান্ডের এটি প্রথম ম্যাচ হলেও নিউজিল্যান্ড দল এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলে ৯৮ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে।
ফলে অন্যতম ফেভারিট দল নিউজিল্যান্ডের এখন পয়েন্ট দাঁড়ালো ২। স্কটল্যান্ডের পয়েন্টের খাতায় অবশ্য এখনো শূন্য।








