অবরোধে এসএসসি পরীক্ষা হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ছবির ক্যাপশান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
Published

বাংলাদেশে চলমান অবরোধে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পেছানো হবে না, বলছেন দেশটির শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি হরতাল ও অবরোধ কর্মসূচী প্রত্যাহারের আহবান জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে।

ফেব্রুয়ারির ২ তারিখ থেকে সারা দেশে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবার কথা রয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখের বেশি শিক্ষার্থী।

বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ও তার জোটের ডাকে টানা ২৩ দিনের মতো দেশব্যাপী অবরোধ চলছে।

বছরের শুরু থেকেই রাজনৈতিক কর্মসূচীতে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ রয়েছে।

এখন এসএসসি পরীক্ষার চারদিন বাকি থাকতে নিরাপত্তা ও পরীক্ষার সময় নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকেরা।