কাশ্মীর সীমান্তে গুলিতে চার পাকিস্তানী সেনা নিহত

ছবির উৎস, AFP
Published
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চারজন পাকিস্তানী সেনাকে হত্যা করেছে ভারতীয় বাহিনী।
জম্মু অঞ্চলের সাম্বা সেক্টরে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন, একজন ভারতীয় সেনার মৃত্যুর হামলার জবাব দিতেই পাল্টা হামলা চালানো হলে ওই হতাহতের ঘটনা ঘটে।
বিরোধপূর্ণ এই এলাকায় সংঘর্ষের মধ্য দিয়েই নতুন বছরে পা দিয়েছে প্রতিবেশী দুই দেশ।
এ বছর অক্টোবরে দুই পক্ষের সংঘর্ষে ১৬জন নিহত হয়, যাদের মধ্যে নয়জন পাকিস্তানী আর সাতজন ভারতীয়।
ভারত-পাকিস্তানের মধ্যে ২০০৩ সালে একটি অস্ত্র বিরতি সাক্ষরিত হলেও, প্রায়ই এই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।




