বিএনপির গণমিছিল হয় নি

bnp leaders
ছবির ক্যাপশান, হাইকোর্টে জামিনের পর বিএনপি নেতারা
Published

বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি আজ কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ঢাকায় তাদের গণমিছিল কর্মসূচী পালন করতে পারে নি।

বিএনপির নেতারা বলেছেন, তারা গণমিছিল করার জন্য কর্তৃপক্ষের অনুমতি চাইলেও তা দেয়া হয় নি। ফলে তার পরিবর্তে বিএনপি ও তার নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতারা একটি বিক্ষোভ সমাবেশ করছেন বিএনপি'র প্রধান কার্যালয়ের সামনে ।

বিএনপির নিঁখোজ নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবী এবং দলীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ ছাড়াও তত্বাবধায়ক সরকারের অধীনে আগামি নির্বাচন অনুষ্ঠানসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচী পালন করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে ১৮ দলীয় জোট নেতারা বক্তৃতা করছেন।

bnp

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন, আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ছাড়াও ১৮ দলের নেতাদের সাথেও বৈঠক হবার কথা রয়েছে। এসব আলোচনার পর আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির আরো ২৪ জন নেতাকে সচিবালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে করা মামলায় জামিন মঞ্জুর করেন।

২৯শে এপ্রিলের ওই ঘটনার ব্যাপারে পুলিশের রিপোর্ট না আসা পর্যন্ত এই নেতাদের জামিন বহাল থাকবে।