পদ্মা সেতুর অর্থায়ন
Published
বাংলাদেশে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের জন্য মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছে বলে আজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে৻
ঢাকা সফররত মালয়েশিয়া সরকারের বিশেষ দূত দাতে সেরি এস স্যামি ভেলু, যিনি দক্ষিণ এশিয়াতে অবকাঠামো উন্নয়নের বিষয়টি দেখেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে অর্থায়নের এই প্রস্তাবটি পেশ করেন বলে জানা গেছে৻
ঐ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম৻ তার কাছে বিবিসির শুভজ্যোতি ঘোষ জানতে চেয়েছিলেন মালয়েশিয়ার প্রস্তাবের বিস্তারিত: