যুদ্ধাপরাধীদের বিচার করবই: হাসিনা

hasina
ছবির ক্যাপশান, শেখ হাসিনা
Published

আগামীকাল ৬ই জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি হচ্ছে৻

সে উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল এবং বিরোধী নেত্রী খালেদা জিয়ার তীব্র সমালোচনা করেছেন৻

শেখ হাসিনা বলেন, বিরোধীদল গত তিন বছর ধরে সরকারের অসহযোগিতা করছে এবং এখন যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছে৻

“বিরোধীদলীয় নেত্রী যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করছেন৻ জ্বালাও-পোড়াও, হরতাল ও মানুষ হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন“৻

শেখ হাসিনা বলেন, “যত বাধাই আসুক না কেন বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার আমরা করবই“৻

বিরোধীদলের অব্যাহত সংসদ বর্জনের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচলানায় গত তিন বছরে তাঁর সরকার বিরোধীদলের কোন সহায়তা পায়নি৻

“বরং তারা বিরোধীতা করতে গিয়ে অনকে সময় দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে৻“

দীর্ঘ ভাষণে, শেখ হাসিনা বিদ্যুৎ ও খাদ্য উৎপাদনসহ গত তিনবছরে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর সরকারের কর্মকান্ড তুলে ধরেছেন৻

তিনি বলেন, “বিশ্বমন্দা সত্বেও অর্থনীতিকে একটি সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে সমর্থ হয়েছি৻“ এ প্রসঙ্গে তিনি বলেন, গত অর্থবছরে ৬.৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর এ বছর সাত শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে৻

শেখ হাসিনা বলেন, গত তিনবছরে তাঁর সরকার অতিরিক্ত ২৯০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে৻

তিনি দাবি করেন, তাঁর সরকারের তিন বছরে দেশে মাথাপিছু আয় ৬৬০ ডলার থেকে বেড়ে ৮২৮ ডলার হয়েছে৻

একই সময়ে রপ্তানি আয় বেড়েছে ৭৫০ কোটি ডলার৻ রেমিটেন্স আয় প্রায় ৩০০ কোটি ডলার বেড়ে ১২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে৻