বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে উদ্বিগ্ন ক্যাব

বাংলাদেশে বিদ্যুতের পাইকারিমূল্য ও খুচরা মূল্য দুইই একসাথে বাড়ানোর যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে তা ভোক্তাদের ওপর বড়ধরণের চাপ সৃষ্টি করবে বলে বলছে বাংলাদেশের ভোক্তা অধিকাররক্ষা সংস্থা ক্যাব৻
পয়লা ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের পাইকারি দাম একধাপে ১১ শতাংশ বাড়ানো হয়েছে এবং এর পাশাপাশি বিদ্যুতের খুচরা দামও ৫ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটারি কমিশন৻
ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ফারুক বলছেন দাম নির্ধারণের ক্ষেত্রে ভোক্তাদের সাধ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি৻
তিনি বলেছেন বিদ্যুত উৎপাদনের ক্ষেত্রে যে সিস্টেম লস বা পিলফারেজ আছে সেগুলো আগে বন্ধ করে তবে বিদ্যুতের মূল্য বৃদ্দির বিষয়টি বিবেচনা করা উচিত ছিল৻
তাঁর মতে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির কারণে বিদ্যুতের দাম বাড়ানো আবশ্যক হলেও গ্রাহকদের কাছ থেকে তার সবটুকু আদায় করা যুক্তিসঙ্গত নয়৻
মিঃ ফারুক বলছেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পাশাপাশি িএখন বিদ্যুতের দাম বাড়ানোর ফলে বিদ্যুত-নির্ভর শিল্পপণ্যের দাম অনেক বেড়ে যাবে এবং তা ভোক্তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে৻
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে কাজী ফারুক বলেন কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি নিয়ে আবার আলোচনায় বসতে চান৻
বিদ্যুতের নতুন মূল্য








