বাংলাদেশে আবার ভূমিকম্প

বাংলাদেশে চাঁদপুর জেলায় শহর ও শহরের আশপাশের এলাকায় ভোররাতে ভূকম্পন অনুভূত হয়েছে৻
আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে তিনটা ৩৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়৻ রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৯৻
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওতে যে ভূকম্পন কেন্দ্র আছে তার ৭২ কিলোমিটার দক্ষিণ পূর্বে৻
কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি৻
বাংলাদেশে ঈদের আগের রাত থেকে বিভিন্ন জায়গায় ছোট বড় ভিন্ন মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গেছে৻
দেশের উত্তরাঞ্চলে কয়েকটি জেলায় শনিবার যে ভূমিকম্প হয় আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী রিক্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এবং তা কয়েক সেকেন্ড স্থায়ী হয়৻
এর আগে শুক্রবার ঢাকাসহ সতেরটি জেলায় কয়েক দফা ভূমিকম্পের পর মানুষের মধ্যে ভূমিকম্প নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়৻
শুক্রবার রাতে বেশ কয়েক দফায় ঢাকাসহ সতেরটি জেলায় বিভিন্ন মাত্রার যেসব ভূকম্পন অনুভূত হয় তার মধ্যে সর্বোচ্চ কম্পনের মাত্রা ছিল চার দশমিক আট৻
সাম্প্রতিক উপর্যুপরি এসব ভূমিকম্পে তেমন কোন ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও বড়ধরনের ভূমিকম্পের আশংকা নিয়ে মানুষের মনে উদ্বেগ সৃষ্টি হয়েছে৻








