মুসলিম অভিবাসন কত বড় ইস্যু

- Author, শাকিল আনোয়ার
- Role, বিবিসি বাংলা
- Published
২০০৫ সালের জুলাই মাসে লন্ডনের কয়েকটি জায়গায় বাসে এবং পাতাল রেলে বোমা হামলার ঘটনার পর থেকে ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সন্দেহ বিদ্বেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে৻
সেটাকে পুঁজি করে এবারের নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করছে কট্টর ডানপন্থি দল ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি- বিএনপি৻
নির্বাচনী প্রচারণা দেখতে দেখতে শাকিল আনোয়ার উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির প্রধান শহর ইয়র্ক থেকে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন৻
যাঁরা গীর্জায় যান তাঁরা নানান জাতি ধর্মের ব্রিটেন নিয়ে কি ভাবছেন? ব্রিটেনে ইসলামের প্রসার নিয়ে তাঁরা চিন্তিত কিনা? এসব প্রশ্নের জবাবে তাঁরা অনেকেই বলেছেন তাঁরা শঙ্কিত নন৻
কিন্তু ইয়র্কের বহু পুরনো বাসিন্দা, লিবিও বংশোদ্ভুত মি.আলগুমাতি বলছেন তিনি একেবারেই এ বিষয়ে আশ্বস্ত নন যে ব্রিটেনে নানান জাতি ধর্মের সহাবস্থান আদৌ সম্ভব৻
তাঁর মতে এর জন্যে দোষ রাজনীতিকদের৻
এবার ইয়র্ক থেকে লিবারেল ডেমোক্র্যাট দলের প্রার্থী খ্রীশ্চান ভাসি বলছেন এই ধরনের ইস্যুতে একটা রাখঢাক রয়েছে খোদ মুসলিম সম্প্রদায়েরই ভেতরে৻
মি. ভাসির মতে বহু মুসলমান বোরকার বিরোধী কিন্তু তাঁরাও এ নিয়ে খোলাখুলি কথা বলেন না, রাজনীতিকরাও বলেন না৻








