সিয়াচেনে বাংলাদেশ সেনাপ্রধান

Published

ভারত সফররত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন বিতর্কিত সিয়াচেন পরিদর্শন করেছেন৻

Siachen Glacier

এই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর কোন প্রধানকে ভারতীয় বাহিনী সামরিক দিক দিয়ে অত্যন্ত স্পর্শকাতর ঐ এলাকায় নিয়ে গেল৻

ভারতীয় সেনাবাহিনী সূত্রের বরাত দিয়ে দিল্লি থেকে সংবাদদাতা শুভজিত বাগচী জানাচ্ছেন সিয়াচেন হিমবাহ সফরের পাশাপাশি বাংলাদেশের সেনাপ্রধান ভারতীয় সেনাদের বেস ক্যাম্পও পরিদর্শন করেন৻

কয়েকমাস আগে মার্কিন সেনাবাহিনীর প্রধান জেনারেল জর্জ কেসিকেও ভারতীয় বাহিনী সিয়াচেনে নিয়ে গিয়েছিল৻

বিশ্বের সবচেয়ে বেশী উচ্চতায় এই যুদ্ধক্ষেত্র নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৯৮৪ সাল থেকে বিরোধ চলছে৻ তখন থেকে ২০ হাজার ফুট উচ্চতার সিয়াচেনে ভারতীয় সেনা মোতায়েন রয়েছে৻