মুম্বাই হামলা: 'গোলি'র জন্ম যেভাবে হলো

ভিডিওর ক্যাপশান, 'গোলি'র জন্ম যেভাবে হলো
Published

ভারতের মুম্বাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলার দশ বছর পূর্ণ হচ্ছে আজ।

২০০৮ সালের ২৬শে নভেম্বরের ওই হামলায় ১৬৬ জন মানুষ মারা যায়।

মুম্বাইয়ের কামা হাসপাতালের করিডোরে যখন তুমুল গোলাগুলি চলছিল, তখন ওই হাসপাতালেই জন্ম নেয় একটি শিশু। গোলাগুলির মধ্যেই জন্ম নিয়েছিল বলে শিশুটির বাবা-মা তার নাম রেখেছিল গোলি, যার বাংলা করলে দাঁড়ায় বন্দুকের কার্তুজ। গোলির বয়স এখন দশ।

সে আর তার পরিবার কিভাবে সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার স্মৃতিকে সামলে এগিয়ে গেছে? ভিডিওতে দেখুন বিস্তারিত।

এছাড়া বিবিসি বাংলায় আরো পড়তে পারেন: