বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানী কতোটা ব্যাপক?

Published

সম্প্রতি একটি বেসরকারি ও একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক যৌন নিপীড়নের অভিযোগে শাস্তি পেয়েছেন।

এর আগেও দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ শোনা গেছে।

দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মহিলা আইনজীবী সমিতির চালানো এক সমীক্ষায় দেখা গেছে, ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী মনে করে বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেই।

আর প্রায় একই সংখ্যক শিক্ষার্থীর ধারণা, সব হয়রানির ঘটনায় অভিযোগ দাখিল করা হয়না। ভুক্তভোগী এবং সাধারণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বলছে অধিকাংশ মেয়েরা এ বিষয়টি চেপে যান। কিন্তু কেন? জানতে চেষ্টা করেছিলেন আবুল কালাম আজাদ।

সাথে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানের সাক্ষাৎকার।

উপস্থাপনা করেছেন শারমিন রমা।