মুসলিমদের ওপর নজরদারি নিয়ে বিতর্ক বাড়ছে
Published
মুসলিম কিশোর তরুণদের উগ্রবাদ থেকে দুরে রাখতে ব্রিটিশ সরকার প্রিভেন্ট নামে যে কৌশল নিয়েছে তা নিয়ে বিতর্ক বাড়ছে। বিশেষ করে, শিক্ষকদের দিয়ে স্কুলে মুসলিম ছাত্র-ছাত্রীদের ওপর নজরদারির বিষয়টি বিশেষ উদ্বেগ তৈরি করছে। অনেকেই বলছেন, এর ফলে মুসলিমদের মধ্যে ভীতি ও অবিশ্বাস তৈরি হচ্ছে। ব্রিটেনে উগ্রবাদের হুমকিতে থাকা এলাকাগুলোর অন্যতম লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস। উগ্রবাদ-বিরোধী এই কৌশল নিয়ে সেখানে অভিজ্ঞতা কী হচ্ছে? খোঁজার চেষ্টা করেছেন শাকিল আনোয়ার।