এ সপ্তাহের সাক্ষাৎকার: ড: সেলিম জাহান

Published

ড. সেলিম জাহান।

জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন তৈরি করে যে দপ্তর, তিনি তার পরিচালক।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অল্প যে কয়েকজন অর্থনীতিবিদ কাজ করনে, তিনি তাদের একজন।

এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। তবে ক্যারিয়ারের একটা লম্বা সময় তাঁর পদচারণা আন্তর্জাতিক অঙ্গনে।

তবে কেবল অর্থনীতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি সেলিম জাহান।

শিল্প-সাহিত্যের জগতে রয়েছে তাঁর সরব উপস্থিতি। রবীন্দ্রনাথের অর্থ-চিন্তা শীর্ষক প্রবন্ধ লিখেছেন সেই ১৯৮৪ সালে।

তবে উন্নয়ন সবার জন্যে, অর্থনীতির এই ধারায় কাজ করতে গিয়েই মূলত মানব উন্নয়ন প্রতিবেদন তৈরিতে জড়িয়ে পড়া – বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে নীতিমালা তৈরিতে প্রভাব রাখতে চান এই প্রতিবেদনের মাধ্যমে।

এখন অবশ্য এও মনে করেন যে নীতি প্রণয়নে স্থানীয় সক্ষমতা বেড়েছে, তাই ইচ্ছে আছে এক সময় দেশে ফিরে অর্থনীতি নিয়ে গবেষণা করার।

বিবিসি’র ঢাকা স্টুডিওতে ড. সেলিম জাহান কথা বলেছেন ওয়ালিউর রহমান মিরাজের সঙ্গে ....