গানগল্প: শিল্পী আরমান শায়ের
Published
শিল্পী আরমান শায়ের গান গাওয়ার বাইরে গান লেখেনও।
এছাড়াও টেলিভিশনের নাটক ও ফিল্মের জন্য লেখা ও অভিনয়ও করা হয় তাঁর।
তবে তাঁর বেশি পরিচিতি একজন আরজে বা রেডিও জকি হিসেবে।
তবুও তিনি নিজেকে মূলত গানের মানুষ ভাবতেই বেশি পছন্দ করেন।
সব ধরণের শ্রোতাদের জন্য ভিন্ন ভিন্ন ধরণের গান করতে পছন্দ করেন তিনি।
তবে তাঁর নিজের মূল ধারাটা হিপ-হপ বলেই জানান এ শিল্পী।
তিনি মূলত ‘বেদুঈন’ ব্যান্ডের ভোকালিস্ট ছিলেন, তবে এখন সেটা ছেড়ে একক ক্যারিয়ারে মনোযোগী হয়েছেন।
বিবিসির সাথে গান-গল্পে এমন নানা কথা তুলে ধরেছেন শিল্পী আরমান শায়ের।
তাঁর সাথে কথা বলেছেন অর্চি অতন্দ্রিলা।