ইতিহাসের সাক্ষী
ভারতে ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিজের রাজনৈতিক ক্ষমতাকে সুরক্ষিত করতে জারি করেছিলেন জরুরি অবস্থা।
ওই সময় ভারতে মৌলিক অধিকার স্থগিত হয়েছিল, সংবাদপত্রের ওপর আরোপিত হয়েছিল সেন্সরশিপ, গ্রেফতার হয়েছিলেন সরকারবিরোধী বহু রাজনৈতিক নেতাকর্মী।
সেই সময়ই ইন্দিরা সরকার শুরু করেছিলেন দারিদ্র্য দূরীকরণের নামে বস্তি উচ্ছেদ কর্মর্সূচি।
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে শুরু হয়েছিল নারীপুরুষদের বন্ধ্যাকরণ। অভিযোগ ছিল, এতে জোরপূর্বক পুরুষদের ভ্যাসেকটমি বা 'নাসবন্দী' অপারেশন করানো হচ্ছে।
এতে বড় ভুমিকা ছিল যুব কংগ্রেসের, যার নেতা ছিলেন মিসেস গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী।
এ নিয়ে দেখা দিয়েছিল ব্যাপক গণ অসন্তোষ, যা ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধীর পরাজয় ডেকে আনে।
সেই সময়ের প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছেন লুসি বার্নস, আর এ নিয়েই এবারের ইতিহাসের সাক্ষী - পরিবেশন করেছেন পুলক গুপ্ত।