রাজনৈতিক সঙ্কট নিয়ে আলাপচারিতায় শাফিন আহমেদ

Published
shafin singer
ছবির ক্যাপশান, বিবিসি বাংলা স্টুডিওতে চলমান সঙ্কট নিয়ে কথা বলছিলেন শাফিন আহমেদ

নতুন বছরের শুরু থেকেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি সংলাপের মাধ্যমে নির্বাচনের দাবি তুলছে।

কিন্তু সরকার সে দাবি প্রত্যাখ্যান করায় তৈরি হয়েছে এক সংঘাতময় পরিস্থিতি।

চলমান সংকটে বিএনপির ডাকা লাগাতার অবরোধের সঙ্গেই দেয়া হচ্ছে হরতালের মত কর্মসূচীও।

একদিকে যেমন বাসে গাড়িতে আগুনে হতাহতের ঘটনা ঘটছে, ভাংচুর চলছে, আবার পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত বা পুলিশি অভিযানও চলছে।

এমন প্রেক্ষাপটে কেমন আছেন শিল্প ও সংস্কৃতি অঙ্গনের পেশাজীবীরা।

এই নিয়ে কথা বলতেই বিবিসি বাংলার স্টুডিওতে এসেছিলেন মাইলস ব্যান্ডের শিল্পী শাফিন আহমেদ।

তার সাথে কথা বলেছেন আফরোজা সোমা।