বাংলাদেশের বয়ষ্করা কেমন আছেন

Published

বিশ্বের বয়স্ক মানুষদের নিয়ে প্রকাশিত এক সাম্প্রতিক ইনডেক্সে বলা হচ্ছে, বাংলাদেশের বহু বয়স্ক মানুষকে এখনো নিজের জন্যে অনেক বয়স পর্যন্ত আয় করতে হয়।

হেল্প এইজ ইন্টারন্যাশনাল নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রকাশ করা ঐ ইনডেক্সে বলা হয়েছে, বয়স্কদের স্বাস্থ্য সেবা দেবার ক্ষেত্রে ও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

তাদের জন্য রাষ্ট্রীয় সেবা যেমন সোশাল পেনশনের মতো আর্থিক সহায়তার ব্যবস্থার খুবই অভাব।

তবে তারপরও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজ বিশ্ব প্রবীণ দিবসে, কেমন আছেন বাংলাদেশের বয়স্ক মানুষেরা?

খোঁজ নিয়েছেন শাহনাজ পারভীন।