গানগল্প : সালমা আক্তার

Published
salma akhter
ছবির ক্যাপশান, সালমা আক্তার

ফোক গানের শিল্পী সালমা আক্তার।

কুষ্টিয়ায় কেটেছে তাঁর শৈশব।

ছোটবেলায় গাছে উঠে গান গাইতেন তিনি।

মাত্র ১৩ বছর বয়সেই টেলিভিশনে একটি ট্যালেন্ট হান্ট শোতে অংশ নেন।

তখন প্রতিযোগীদের মধ্যে তিনিই ছিলেন সর্বকনিষ্ঠ।

২০০৬ সালের সে প্রতিযোগিতায় বিচারক ও দর্শকদের এসএমএসে প্রথম হন সালমা।

এর পর পাল্টে যায় তাঁর জীবন।

এখন পর্যন্ত ৭টি একক অ্যালবাম সহ মোট ১১টি অ্যালবাম প্রকাশ হয়েছে তাঁর।

মাঝে বিয়ে এবং সন্তান জন্মের পর গানে কিছুটা বিরতি দেন সালমা।

বর্তমানে আবার গানে ফিরেছেন নতুন অ্যালবাম দিয়ে।

বিবিসির সাথে গান-গল্পে সংগীতজীবনের নানান দিক নিয়ে কথা বলছেন সালমা আক্তার।

তাঁর সাথে কথা বলছেন অর্চি অতন্দ্রিলা।