ব্রিটেনে সমাজে জাতিগত বিভেদ

Published

ব্রিটেনে সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির যেসব এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর নাগরিকরা বসবাস করেন সেখানে শ্বেতাঙ্গদের বসবাস ক্রমশ কমছে, কমছে জাতিগত বৈচিত্র্য।

তবে গবেষকরা বলছেন, এজন্যে সাম্প্রদায়িকতা বা অভিবাসনবিরোধী মনোভাবই একমাত্র কারণ নয়, এর পেছনে আরো কিছু কারণ রয়েছে।

তারা বলছেন, এখনই ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে অনেক এলাকাতেই শুধুমাত্র অশ্বেতাঙ্গদের বা কোন একটি নির্দিষ্ঠ গোষ্ঠীর লোকজনকে বসবাস করতে দেখা যাবে।

গবেষকদের মতে এটা বহু জাতিগোষ্ঠীর মানুষদের নিয়ে গঠিত মিশ্র ও বৈচিত্র্যময় সমাজ গঠনে বড় ধরণের সমস্যা তৈরি করতে পারে।

বিবিসির এশিয়ান নেটওয়ার্কের উসমা মিস্ত্রির প্রতিবেদন, পরিবেশন করছেন সায়েদুল ইসলাম।