সুন্দরবনের ক্ষতি হবে না: কর্তৃপক্ষ

Published
রামপাল অভিমুখে লং মার্চ
ছবির ক্যাপশান, রামপাল অভিমুখে লং মার্চ

বাংলাদেশে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামী ২২শে অক্টোবর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা বাগেরহাটের রামপালে আনুষ্ঠানিকভাবে একটি বিতর্কিত কয়লা-বিদ্যুৎ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

প্রায় ১৩০০ মেগাওয়াট ক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ সরকার গত এপ্রিল মাসে ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছে।

কিন্তু পরিবেশ আন্দোলনকারী এবং বিশেষজ্ঞরা বলছেন, কয়লা-ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আর এই প্রকল্পের বিরুদ্ধে কয়েকটি সংগঠনের ডাকা এক লং মার্চ এখন রামপালের পথে রয়েছে।

এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি।

এর চেয়ারম্যান ও বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামকে বিবিসি বাংলার মাসুদ হাসান খান জিজ্ঞেস করেছিলেন, এই প্রকল্পের বিরুদ্ধে যে প্রতিবাদ চলছে, তা নিয়ে তিনি কতটা উদ্বিগ্ন?