বাংলাদেশের রপ্তানী লক্ষ্যমাত্রা বেড়েছে

Published

বাংলাদেশের সরকার চলতি অর্থবছরে ৩০ হাজার ৫শ মিলিয়ন বা ৩০৫০ কোটি মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আগামী বছরের লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধি ধরেছে শতকরা ১২.৮৪ ভাগ। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ২৮০০ কোটি ডলার।

রপ্তানি বাণিজ্যে এ বছর তৈরি পোশাক, ওভেন, নিটওয়্যার, কৃষিপণ্য, চামড়া, চিংড়ি, পাট ও পাটজাত পণ্যের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

কিসের ভিত্তিতে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, বিবিসি বাংলার ফরিদ আহমেদ তা জানতে চেয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদের কাছে।