বিচার বর্হিভূত হত্যার অভিযোগ মানি না : সাহারা খাতুন
বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশটির মন্ত্রিসভায় রদবদলের দুই দিন আগে এসেছিলেন বিবিসি বাংলার লন্ডন স্টুডিওতে।
তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকার শেষ ওই সময়ে বাংলাদেশের প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিবিসি বাংলাকে বলেন মহিলা হিসাবে নন, একজন রাজনীতিক হিসাবে তিনি কঠিন ওই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং তাঁর কথায় স্বচ্ছতার সাথেই এই দায়িত্ব পালনের চেষ্টা তিনি করেছেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই পদে দায়িত্ব পালন তাঁর জন্য কতবড় চ্যালেঞ্জের ছিল।
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের তদন্ত, বিরোধী রাজনীতিক ইলিয়াস আলীর অর্ন্তধানসহ বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহারা খাতুন।
তিনি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকাকালীন তাঁর জন্য সবচেয়ে বড় ঘটনা ছিল বিডিআর বিদ্রোহ।
তবে বর্তমান সরকারের সময় কোনো বিচার বর্হিভূত হত্যার অভিযোগ তিনি দৃঢ়তার সাথে প্রত্যাখান করেন।
তাঁর সাক্ষাৎকারটি নেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার।