বিএনপির কৌশল কি হবে? বিশ্লেষণ

Published

বাংলাদেশে বিরোধী বিএনপি তাদের সরকার বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে আগামিকাল সোমবার। নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে দেওয়া তাদের আলটিমেটাম আজ শেষ হলেও সরকারের পক্ষ থেকে দাবি মানার কোন ইঙ্গিত না আসায় বিএনপি নেত্রী খালেদা জিয়া আগামিকাল ঢাকায় এক জনসভা থেকে এই ঘোষণা দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ মুহুর্তে জনসভা করার অনুমতিও পেয়েছে বিএনপি। কি ধরণের কর্মসূচি আসতে পারে? এ ব্যপারে বিএনপির কেন্দ্রীয় নেতা মওদুদ আহমেদ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে আন্দোলন জোরদার করার কথা বলেছেন। কিন্তু আগামিতে আন্দোলনের ক্ষেত্রে কোন পথ নিতে পারে বিএনপি? বিবিসি বাংলার শাকিল আনোয়ার এ প্রশ্ন করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আমানুল্লাহ কবিরকে।