পদ্মা সেতু: অর্থায়ন কিভাবে?
Published
বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন কিভাবে হবে তা নিয়ে স্পষ্ট কোন চিত্র পাওয়া যাচ্ছে না৻ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য বিকল্প অর্থায়ন পেতে হলে বিশ্বব্যাংকসহ অন্যদের সাথে আগের চুক্তি প্রত্যাহার করতে হবে। অন্যদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মালয়েশিয়ার অর্থসহায়তা নেওয়ার বিষয়টি সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু বিষয়টি কতটা বাস্তবভিত্তিক? বিবিসি বাংলার আকবর হোসেন জানতে চেয়েছিলেন ড: আকবর আলী খানের কাছে, যিনি এক সময় বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে কাজ করেছেন।