মাঠে ময়দানে

Published

দুর্নীতি কি শুধু ক্রিকেটের মাঠেই হচ্ছে? ফুটবল কি দুর্নীতিমুক্ত? একেবারেই না৻ এশিয়ায় দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে আফ্রিকার জিম্বাবোয়ে এবং ইউরোপের গ্রিস, জার্মানী, সুইজারল্যান্ড, ইটালিসহ ১৫ টির মত দেশে এ বছর ফুটবলে ম্যাচ ফিক্সিং বা ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে তদন্ত হয়েছে বা হচ্ছে৻ অধিকাংশ ঘটনার সাথে জুয়ারি চক্রের যোগাযোগের অভিযোগ উঠেছে৻ আন্তর্জাতিক লটারি এসোসিয়েশনের প্রধান রিস্ত্রো নিয়ামেনেন হুঁশিয়ার করেছেন, এই দুর্নীতি সামলানো না গেলে এক দশকের মধ্যে প্রতিযোগিতামুলক খেলাধুলো অস্তিত্বের সঙ্কটে পড়ে যাবে৻

বিশ্বে ক্রিকেট পাগল দেশ কোনটি ? কোন সন্দেহ নেই একবাক্যে সবাই ভারতের নাম বলবে৻ কিন্তু বছরখানেক ধরে ভারতের ক্রিকেটের মাঠে দর্শক কমছে বলে উদ্বেগ বাড়ছে৻ এমনকি কোলকাতার ইডেন গার্ডেনসের মাঠেও সম্প্রতি ইংল্যান্ডের একটি একদিনের ম্যাচে মাঠ না ভরায় অনেকের চোখ কপালে উঠেছে৻ ক্রিকেট নিয়ে কি ক্লান্তি আসছে ভারতে? ব্যাখ্যা করেছেন ক্রিকেট গবেষক বরিয়া মজুমদার৻

আর মাত্র আট মাস দেরী লন্ডন অলিম্পিকসের৻ বলা হচ্ছে অলিম্পিক উপলক্ষ্যে দশ লাখ মানুষ আসবে লন্ডনে৻ তবে ব্রিটেনের ট্যুর অপারেটর বা পর্যটন প্রতিষ্ঠানগুলো বলছে অলিম্পিকের কারণে আগামী বছর গ্রীষ্মে সাধারণ পর্যটকের সংখ্যা মারাত্মকভাবে কমে যাবে৻ এতই কমবে যে উইজার্ড অব ওজে বা ফ্যান্টম অব দি অপেরার মত লন্ডনের অনেক জনপ্রিয় থিয়েটার শো কিছুদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৻

এ সপ্তাহের মাঠে ময়দানে শুনুন শাকিল আনোয়ারের কাছে৻