পার্বত্য জেলায় শিক্ষা
Published
বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি বলে এক সমীক্ষায় বলা হচ্ছে।
হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এই সমীক্ষায় বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক স্কুলে যাওয়া ছেলে মেয়েদের মাত্র ৮% প্রাথমিক শিক্ষা শেষ করছে।
বিষয়টি নিয়ে মোয়াজ্জেম হোসেনের সাথে আলাপকালে পার্বত্য এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার তন্দ্রা চাকমা বলছিলেন, ভাষাগত সমস্যা এবং দুর্গম পাহাড়ি এলাকার বিষয়ও কাজ করছে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থী ঝরে পড়ার ক্ষেত্রে।