ত্রিপোলির জীবন
Published

ছবির উৎস, AFP Getty
কিছুদিন আগে রাজধানী ত্রিপোলি দখল করে নেয় কর্নেল গাদ্দাফী-বিরোধী বিদ্রোহীরা। লিবিয়ারবাসীর জন্যে এই বিষয়টি একদিকে যেমন ছিল আনন্দের, তেমনি আরেকদিকে বিষাদের। কারণ গত কয়েকমাসের গৃহযুদ্ধে প্রচুর মানুষ তাদের স্বজনদের খোঁজ পাচ্ছেন না।
সংবাদদাতারা বলছেন, দেশটির বিভিন্ন এলাকাতে এখন আইন শৃঙ্খলা ব্যবস্থা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। মানুষজন খুঁজতে শুরু করেছে তাদের হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের। এসব নিয়ে বিবিসির সংবাদদাতা এন্ড্রু হসকিনের প্রতিবেদন পরিবেশন করছেন রাসেল মাহমুদ: